বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মেয়র প্রার্থীদের বৈধতা নিশ্চিত হওয়ার পর সবাই একসঙ্গে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, নির্বাচন কমিশন ৩০ জানুয়ারির নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে বলে আশা করছি। আমি মনে করি, সবার অংশগ্রহণে একটি উৎসবমূখর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি দক্ষিণ সিটি করপোরেশনের সবাইকে এই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানাই।
তাপস আরও বলেন, যদি তীব্র শীতও থাকে আমি আপনাদের কাছে আহ্বান করবো, ভোরে ঘুম থেকে উঠে আপানার ভোটকেন্দ্রে এসে ভোটের মাধ্যমে আপনাদের সেবককে নির্বাচন করবেন। আমার দল ও আমার নির্বাচনি কার্যক্রমে যারা অংশ নেবেন, তাদের সবাইকে অনুরোধ করবো, কমিশনের সব নিয়মকানুন মেনে প্রচারণা চালাবেন।’
শেখ ফজলে নূর তাপসকে বড় ভাই সম্বোধন করে বিএনপির প্রার্থী মো. ইশরাক হোসেন বলেন, তাপসের কথার সঙ্গে আমিও একমত।
তিনি বলেন, আমার বড় ভাই পাশে রয়েছেন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী। আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে ভোটাররা অবশ্যই ভোটকেন্দ্রে আসবেন। এটি আপনাদের অধিকার, আপনারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামীতে আপনাদের প্রার্থী নির্বাচন করবেন। আমি প্রতিজ্ঞা করছি নির্বাচনি আচরণবিধি মেনে চলবো। একইসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যারা কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন তারাও যেন আচরণবিধি মেনে চলেন বিনীতভাবে এই অনুরোধ করছি।
![]()