৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
শিরোনাম:

টস জিতে রাজশাহী রয়্যালসকে ব্যাটিং পাঠালেন রংপুর রেঞ্জার্স (সরাসরি)

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দেখায় রাজশাহী রয়্যালসকে ৪৭ রানে হারিয়েছিল রংপুর রেঞ্জার্স। একদিন পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই পরাজয়ের বদলা নেয়ার সুযোগ পেয়েছে রাজশাহী। খেলতে নেমেছে একই দলের বিপক্ষে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ব্যাট হাতে জয়ের জন্য যথেষ্ঠ কাজটা করে রেখেছেন আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারারা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ১৭৯ রান। আসরে টানা তৃতীয় জয় পেতে রংপুরকে করতে হবে ১৮০ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল রাজশাহী। উদ্বোধনী জুটিতে মাত্র ৪.৫ ওভারে ৫১ রান যোগ করেন আফিফ ও লিটন দাস। তবে দুজনের কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। লিটন ১৫ বলে ১৯ এবং আফিফ মাত্র ১৭ বলে করেন ৩২ রান।

এরপর ইরফান শুক্কুর ২০ বলে ২০ ও শোয়েব ৩১ বলে ৩৭ রান করলে খানিক স্লথ হয়ে আসে রাজশাহীর ইনিংস। তবে শেষদিকে ঝড় তোলেন রবি বোপারা। মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভার থেকেই ৪টি চারের মারে নেন ২২ রান।

যার সুবাদে ১৭৯ রানের সংগ্রহ পায় রাজশাহী। মাত্র ২৯ বলে ৫০ রান অপরাজিত থাকেন বোপারা। নিজের ইনিংসে ৪টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা।

রংপুরের পক্ষে মোস্তাফিজুর রহমান নেন ২ উইকেট। এছাড়া আরাফাত সানি ও মোহাম্মদ নবীর ঝুলিতে যায় ১টি করে উইকেট।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

Loading