৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

আ.লীগ নয় বিএনপিই পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক, বললেন তথ্যমন্ত্রী

রবিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমন মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়া তার আত্মীয় স্বজনকে দল ও রাষ্ট্রের বিভিন্ন পদে বসিয়েছিলেন। বিএনপির নেতৃত্বে তারেক জিয়াকে বসানো নিয়েও প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের মন্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম নিজেই তো পরিবারতন্ত্রের রাজনীতি করছেন। সিটি নির্বাচনে বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে ইশরাককে মনোনয়ন দিয়েছে সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। আর তাবিথ আউয়ালের বাবা বিএনপি নেত্রীর উপদেষ্টা। সুতরাং মির্জা ফখরুল তো পরিবারতন্ত্রের উপর বসেই রাজনীতি করছেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ফজলে নূর তাপস তিনবারের নির্বাচিত এমপি। তিনি জনপ্রিয়তা থেকেই মনোনয়ন পেয়েছেন।

সুলতানা কামালের পরিবেশ নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কড়াকড়া কথা বলে সুলতানা কামাল লাইম লাইটে থাকতে চান।

Loading