২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২
শিরোনাম:

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর বই-ঘড়ি-ইনহেলার ঝোপ থেকে উদ্ধার

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৬ জানুয়ারি) সকালে ওই ঝোপের মধ্য থেকে এসব আলামত উদ্ধার করে র‍্যাব-ডিবি।

সংশ্লিষ্টরা জানায়, কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে ঝোপের মধ্যে পড়েছিল ধর্ষণের শিকার ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের বই, বিভাগের প্রসপেক্টাস, চাবির রিং, একটি কালো গ্যাবার্ডিনের প্যান্ট, স্যানিটারি ন্যাপকিন, ইনহেলার, পুরুষের এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ান বিন কাশেম বলেন, ‘চাঞ্চল্যকর এই ঘটনায় র‍্যাব ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আপাতত তদন্তের স্বার্থে বেশি কিছু বলছি না।

ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও পর্যবেক্ষণ করেছে।

গত রোববার (৫ জানুয়ারি) বিকেলে কুর্মিটোলায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় বাদী হয়ে মামলা করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনার পরই মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি ছাত্রলীগ। তারা ধর্ষকদের বিচারের দাবি জানিয়েছে।

ঘটনার প্রতিবাদে সোমবারও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

Loading