সোমবার বনানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে গিয়ে দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদসহ অন্য নেতারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে থাকতে পারলে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীরা কেন পারবেন না। মওদুদ এমপি নন, তিনি মিটিং করতে পারবেন, বক্তৃতা দিতে পারবেন তাতে কোনো বাধা নেই। আর আমরা মিটিং করতে পারব না সেটা তো হয় না। তারা বলে লেভেল প্লেয়িং ফিল্ড, এটা কোন ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড হল?
Thank you for reading this post, don't forget to subscribe!তোফায়েল বলেন, তারা সাবেক মন্ত্রী-এমপি। তারা যেতে পারবে, আমরা যেতে পারব না এটা তো হতে পারে না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলবার আমরা নির্বাচন কমিশনে যাব। সিটি করপোরেশন নির্বাচন কোনোভাবেই বির্তকিত হতে দেয়া হবে না। এই নির্বাচনটাকে সাংঘাতিক গুরুত্বসহকারে নিয়েছি। ঢাকা শহরের মানুষ দেখবে একটা অবাধ নির্বাচন ঢাকা শহরে হয়েছে। আমরা সমস্ত শক্তি দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করব।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে নেমেছে হতাশা নিয়ে। বিএনপি নেতাদের বক্তব্যের মাধ্যমে তারা ইতিমধ্যেই পরাজয় বরণ করে নিয়েছে। তারা অহেতুক অভিযোগ করেন। তাদের দলের নাম বাংলাদেশ নেগেটিভ পার্টি হওয়া উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
![]()