৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

শরণখোলায় ৫০০শীতার্তকে কম্বল দিল আল-আরাফা ব্যাংক

নইন আবু নাঈম, শরনখোলা প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আল
আরাফা ইসলামী ব্যাংক। সোমবার বিকেলে পাঁচরাস্তা মোড়ে ব্যাংক কার্যালয়ে এক আনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ দদ্রি মানুষকে এই কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী, বীর মুক্তিযোদ্ধা হুমাউন কবির প্রমুখ।

Loading