২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৬
শিরোনাম:

বাগেরহাটে এমপি শেখ তন্ময়ের পক্ষ থেকে শীতার্তদেরমাঝে কম্বল বিতরণ

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে পৌরসভার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সোমবার সকালে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে আড়াই হাজার শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা
হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন হাবিবুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এমপি শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু প্রমূখ।

Loading