৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, বললেন ইশরাক

কুর্মিটোলায় ঢাবি’র ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত মানববন্ধনের অংশ নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, নারী ও শিশুদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর হিসেবে ঢাকা শহরের নাম পাঁচ নম্বরের মধ্যে এসেছে। আর এটি হয়েছে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণেই । তাই আগামীতে এই ঢাকা শহরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়তে হবে।

রাষ্ট্রের সকল যন্ত্রকে সরকার জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে অভিযোগ করে ইশরাক বলেন, প্রশাসনের কোনো একটি অংশকেও সরকার স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। বৃহৎ একটি আন্দোলনের অংশ হিসেবেই সিটি নির্বাচনে অংশ নিচ্ছে আশা করি, আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি সংগ্রাম আরো ত্বরান্বিত হবে। আর নির্বাচনই হবে দেশে গণতন্ত্র রক্ষার আন্দোলনের একটি পদক্ষেপ।

তিনি বলেন, নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার অপরাধে চার সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। এর পর সারাদেশেই একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও সরকার কোনো বিচার করছে না।একই সাথে সারা দেশে ধর্ষণের অসংখ্য নজিরও সৃষ্টি করেছে এই সরকার। জনগণের দ্বারা নির্বাচিত নয় বিধায় এই সরকারের কোনো জবাবদিহিতাও নেই।

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শরাফত আলি সপু, শিরিন সুলতানা প্রমুখ।

Loading