২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৫
শিরোনাম:

চাঁদাবাজের ভো-দৌড়

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, : পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনওকে দেখে দৌড়ে পালালেন এক চাঁদাবাজ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের নাছনাপাড়া চৌ-রাস্তায় এমন ঘটনা ঘটে। উপজেলা পরিষদ থেকে শীতার্ত মানুষের জন্য কম্বল নিয়ে যাচ্ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় চৌরাস্তায় একটি ট্রাক থেকে চাঁদা তুলছিল এক চাঁদাবাজ। এমন দৃশ্য দেখে ইউএনও তার গাড়ি থামানোর মূহূর্তেই দৌড়ে পালায় চাঁদাবাজ। হঠাৎ ইউএনও নিজে গাড়ি থেকে নেমে অনেকটা পথ দৌড়ে চাঁদাবাজকে ধাওয়া করেও তাকে ধরতে পারেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় তার গাড়ি বহরে উপস্থিত ছিলেন উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খানসহ কর্র্মরত সাংবাদিকরা। উল্লেখ্য, কলাপাড়া চৌরাস্তা পয়েন্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন গাড়ি থামিয়ে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বেশ কয়েকজন চাঁদাবাজকে আটকও করেছিল পুলিশ। তারপরও থামছেনা চাঁদাবাজি।

Loading