৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৬
শিরোনাম:

সিটি নির্বাচনে মিরাক্কেল ঘটনা ঘটতে পারে, বললেন দুদু

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিএনপি’র প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে ঢাকা দক্ষিণ বিএনপি’র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে কৃষকদলের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার অন্যতম হাতিয়ার হচ্ছে ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল যদি ঐক্যবদ্ধ হয় এবং সরকারের ব্যর্থতা, গণতন্ত্রের বাইরের পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরে ঐক্যবদ্ধ করা সম্ভব হয় তাহলে একটি মিরাক্কেল ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, নির্বাচনে বিজয়ী সম্ভব তখনই হবে যখন আমরা গণতন্ত্রের দিক নির্দেশন সামনে হাজির করতে পারব আর সেটি হচ্ছে রাস্তায় নেমে আসা। নিজে নেমে আসা এবং জনগণকে নামানো।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ঢাকা মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির হায়দার, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, আলিম হোসেন, অধ্যাপক সেলিম হোসেন, মিয়া মো. আনোয়ার, কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, আলহাজ্ব খলিলুর রহমান ইব্রাহিম, এম জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম শফিক, হারুন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading