৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

সিটি নির্বাচনে নেতাকর্মীদের বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ বিএনপির

ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন-৬ এর ১৬, ১৭ ও ২১নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত মহিলা কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ রফিকা আফরোজকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ফজলে নূর তাপসের সমর্থকরা জোর করে নির্বাচন কমিশন কার্যালয়ে ধরে এনে প্রার্থীতা বাতিলে বাধ্য করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা দল সমর্থিত প্রার্থীসহ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং সরকারদলীয় সন্ত্রাসীদের জুলুম নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছে। হুমকি-ধামকি ও অপহরণের মাধ্যমে প্রার্থীসহ নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করা হচ্ছে। হামলা চালিয়ে আহত করা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

তিনি বলেন, অবস্থাদৃৃষ্টে মনে হচ্ছে যে, সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আবারও ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মতোই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রহসনের নির্বাচন করতে চায় বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী। বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তাদের কাঙ্খিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রুপ দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে মিথ্যা, উদ্ভট এবং বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও জুলুম নির্যাতন করছে। এখন বিএনপি সমর্থিত প্রার্থীদেরও নির্বাচন থেকে সরাতে জুলুম শুরু করেছে।

Loading