৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৬
শিরোনাম:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত সেবাসংস্থা হিসেবে গড়ে তোলা হবে : তাপস

শনিবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে প্রচারণা শুরুর সময় একথা বলেন। চ্যানেল২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে সামাজিক ব্যাধি রোধ করা হবে। ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকাতেই আমাদের বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। তাই আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকাকে পুনরুজ্জীবিত করবো।

তিনি বলেন, আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলবো। প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে।

Loading