৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫
শিরোনাম:

ধর্ষণ ও নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে : ড. কামাল

ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ধর্ষণ ও নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন। সারা বাংলা

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণসহ সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

ড. কামাল বলেন, ‘প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই সরকার নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্রত্যেকটি সাধারণ মানুষকে নিরাপত্তা দিন।

ঐক্যফ্রন্টের বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান উপস্থিত ছিলেন। ড ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিষয়টিকে অন্যভাবে নেবেন না। আমরা আরেকটা জজ মিয়া নাটক দেখতে চাইনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণকারী হিসেবে যাকে দেখানো হয়েছে সে আসলে ওই কাজ কিভাবে করতে পারে? প্রশ্ন রাখেন মাহমুদুর রহমান মান্না। অনুলিখন: জেবা আফরোজ

Loading