২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০২
শিরোনাম:

নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু করবো না : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের সমন্বয়ক তোফায়েল আহমেদ, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কিছু করবেন না বলে জানিয়েছেন। বাংলা নিইজ ২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় আমরা এমন কিছু করবো না। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুলিখন: জেবা আফরোজ

Loading