৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

আওয়ামী লীগের এমপিদের নির্বাচনী কার্যক্রমে অংশ না নিতে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (১২ জানুয়ারি) ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভায় এ নির্দেশ দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, সরকারদলীয় নেতারা কেউ আচরণ বিধি লঙ্ঘণ করবে না, সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে দলীয় ফোরামে আলোচনা হয়েছে। তাই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে আওয়ামী লীগ।

এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আসন্ন ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে এমপিরা প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না। এমনকি তারা নির্বাচন সমন্বয়কারী হিসেবেও কাজ করতে পারবেন না। ডিবিসি টিভি

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ যথাক্রমে সংসদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছে। দুই এমপি দায়িত্ব পালন করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমি মনে করি তারা পারেন না।”

সিটি করপোরেশন (নির্বাচন আচরণবিধি) বিধিমালা ২০১৬ অনুযায়ী, সরকারি সুযোগ-সুবিধা ভোগকারী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। বিধিমালায় সংসদ সদস্যদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

Loading