৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৭
শিরোনাম:

ঢাকাকে সিঙ্গাপুর-দুবাইয়ের মতো গড়ে তোলা হবে, বললেন আতিকুল

ঢাকাকে সিঙ্গাপুর-দুবাইয়ের মতো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আমাদের সময়

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার সকালে উত্তরায় নির্বাচনী গণসংযোগ করেন আতিকুল ইসলাম। সেখানে তিনি এই প্রতিশ্রুতি দেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকাকে সিঙ্গাপুর-দুবাইয়ের মতো গড়ে তোলা হবে।’

এদিন উত্তরার রাজলক্ষ্মী প্লাজার সামনে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন আতিকুল ইসলাম। এরপর কসাইবাড়ি রেলগেইট, কাচপুর, দক্ষিণখানে গণসংযোগ করেন।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিনকে সামনে রেখে গত শুক্রবার থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুই সিটির প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমেছেন।

৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

Loading