৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

ক্যাসিনোকাণ্ডে আলোচিত দুই ভাই এনু ও রুপম ভুঁইয়া গ্রেপ্তার

মতিঝিলের ক্যাসিনোকাণ্ডের অন্যতম মূল হোতা গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপম ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার দুপরে এ খবর জানা গেছে। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বছরের সেপ্টেম্বর মাসে পুরান ঢাকার সূত্রাপুরের বানিয়ানগরের বাসা থেকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধারের পর গোয়েন্দারা এখন দুই ভাই এনামুল হক ওরফে এনু ভূঁইয়া ও রুপন ভূঁইয়ার সম্পদের খোঁজ নিয়েছেন। ঢাকার বিভিন্ন এলাকায় তাদের ১৫টি বাড়ির সন্ধানের তথ্য পেয়েছেন । এ ঘটনায় গেণ্ডারিয়া ও ওয়ারী থানায় সাতটি পৃথক মামলা করা হয়। তাদের পুরো পরিবারের সম্পদের সন্ধানও শুরু করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এনু ও রুপন মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা। স্থানীয়ভাবেও তাদের পরিবার ‘জুয়াড়ি পরিবার’ হিসেবে চিহ্নিত।

এনামুল হক ওরফে এনু ভূঁইয়া গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও রুপন একই ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, তারা দুই ভাইসহ পুরো পরিবারের অন্তত ৯ জন সংগঠনের বিভিন্ন পদে রয়েছে। যদিও রাজনীতিতে সক্রিয় নয় তারা। দলীয় পদ বহন করে জুয়াসহ বিভিন্ন অপকর্ম করেছে তারা।

Loading