ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনদুর্ভোগ নিরসনে প্রথম তিন বছর কোনো সংস্থাকে কাজ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার দুপুরে রাজধানীর মানিকনগর বাসস্ট্যান্ডে প্রচারণার সময় তিনি এ কথা বলেছেন। নয়া দিগন্ত
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে পুরান ঢাকাসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যেসব জনদুর্ভোগ রয়েছে তা নিরসনে প্রথম তিন বছর কোনো সংস্থাকে কাজ করতে দেয়া হবে না। প্রথম ৯০ দিনের মধ্যে আমি নাগরিক সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ৩০ বছর দীর্ঘমেয়াদি প্লান করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আধুনিক ও উন্নত হিসেবে আপনাদের উপহার দিতে চাই।
তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে মাদক ও দুর্নীতি মুক্ত।
এ সময় তিনি স্থানীয় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে উপস্থিত সবার সামনে পরিচয় করিয়ে দেন। এর আগে সকাল থেকে মানিকনগর বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল ও নানা স্লোগানে তারা মুখর করে তুলে আশপাশের এলাকা।
স্থানীয় কাউন্সিলর ও নেতাকর্মীরা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দলের নেতা-কর্মীদের নিয়ে তাপস মানিক নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যান।
প্রথমবারের মতো ঢাকা সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকা ১০ আসনের সাবেক এমপি শেখ ফজলে নূর তাপস। তিনি টানা তিনবার ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
![]()