৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম:

জনগণ ভোট দিতে পারলে বিএনপির বিজয় সুনিশ্চিত, বললেন তাবিথ

ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তেজকুনি পাড়া কলমি লতা মার্কেট থেকে চতুর্থ দিনের মতো প্রচারণায় নেমে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তাবিথ আউয়াল। এরপর পর্যায়ক্রমে ফার্মগেট আলরাজি হাসপাতালের, তেজকুনি পাড়া, রেলওয়ে মার্কেট, বিজ্ঞান কলেজ কাওরান বাজার, ট্রাক স্ট্যান্ট, সাত রাস্তা বেগুন বাড়ি, নাবিস্কো ও ২৫ নং ওয়ার্ডে গণসংযোগ করবেন তিনি।

গণসংযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মো শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, ২৬ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী আজিজুর রহমান মোসাব্বিরসহ নেতাকর্মীরা উপস্থিত আছেন।

তাবিথ বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা সকলকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করবো। জনগণ জেগে উঠেছে। ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে পারলে বিজয় সুনিশ্চিত।

Loading