৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম:

আধুনিক স্বৈরাচারের নতুন কৌশল হলো নির্বাচনের মাধ্যমে পছন্দের লোককে বিজয়ী করা, বললেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় জনগণের রায়ের বাস্তব প্রতিফলন হবে না। চ্যানেল ২৪/প্রথম আলো

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তিপ্রদান অনুষ্ঠানে ১০টি পরিবারের মাঝে বিভিন্ন অংকে মোট তিনলক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। এমন একটা সমাজ তারা তৈরি করেছে, যে সমাজে মানুষ হতে পারবে না। আজ তারা যেটা করছে, সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ।

এ সময় মহাসচিব বলেন, আধুনিক স্বৈরাচারীর নতুন কৌশল হলো নির্বাচনের মাধ্যমে এমনভাবে ব্যবস্থা করা হয় যাতে করে নিজেদের লোক দিয়ে নিজেদের পছন্দের লোক বিজয়ী হয়ে আসে। যার জ্বলজ্যান্ত প্রমান হলো বর্তমানের নৈতিকতাহীন নির্বাচন কমিশন এবং তাদের সৃষ্টি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ।

বিএনপির মহাসচিবের ভাষ্য, হত্যা, শ্লীলতাহানি, ধর্ষণ যেন একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। মানুষ এখন আর কথা বলে না। কথা বলার সুযোগ নেই। ভয়ভীতি ছড়িয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে।

Loading