২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৬
শিরোনাম:

মোংলায় ৬ লাখ পিস ফাইসা মাছেরপোনাসহ ৫ জন জেলে আটকনইন

আবু নাঈম বাগেরহাট ঃমোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মঙ্গলবার বিকালে অভিযান চালিয়েবাগেরহাটের মোংলার বিদ্যারবাওন খাল এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে৬ লাখ পিস ফাইসা মাছের পোনাসহ ৫ জন জেলেকে আটক করেছে। পরে ফাইসা মাছেরপোনাগুলো পশুর নদীতে অবমুক্ত ও ভ্রম্যমান আদালতের মাধ্যমে জেলেদের ২০ হাজার টাকাজরিমানা করা হয়েছে।মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট বিএনইমতিয়াজ আলম জানান, জেলেরা নদী থেকে আহরন নিষিদ্ধ ফাইসা মাছের পোনা ধরছেএমন খবরের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা মঙ্গলবার বিকাল ৫ টায় অভিযান নামে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময়েমোংলার বিদ্যারবাওন খাল এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ৬ লাখ পিস ফাইসামাছের পোনাসহ ৫ জন জেলেকে আটক করা হয়। পরে মোংলার নির্বাহী ম্যাজিস্ট্রেটেরমাধ্যমে আটক জেলেদের ২০ হাজার টাকা জরিমানা ও মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তারউপস্থিতিতে ফাইসা মাছের পোনা পশুর নদীতে অবমুক্ত করা হয়।মোংলা কোস্টগার্ডের এই অপারেশান কর্মকর্তা জানান, তাদের এখতিয়ারভূক্তএলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশিমৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযানপরিচালনা করে আসছে।

Loading