৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম:

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় বহিষ্কার করা যাবে না

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এখন থেকে পরীক্ষার্থীদের অার বহিষ্কারের সুযোগ নেই। এরই মধ্যে বহিষ্কার সংক্রান্ত বিধি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার আদালতের তলবে হাজির হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ বিষয়ের ওপর শুনানি হয়।

এর আগে প্রাথমিকের পরীক্ষার্থীদের বহিষ্কার করার বিষয়ে ব্যখ্যা দিতে ১৮ ডিসেম্বর এক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তদরের মহাপরিচালককে (ডিজি) তলব করেন হাইকোর্ট।

Loading