বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়িয়েছে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়েলস। আজকের ম্যাচে যে জিতবে সে দল খুলনা টাইগার্সের বিরুদ্ধে ফাইনালে খেলবে। ম্যাচের আগে টস জিতেছেন রাজশাহী রয়েলসের অধিনায়ক আন্দ্রে রাসেল। জয়ের পর চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে ২৭ রানে হেরে কোয়ালিফায়ার টুতে চলে আসে রাজশাহী। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে ঢাকাকে হারিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ বাঁচিয়ে রাখে চট্টগ্রাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : ক্রিস গেইল, জিয়াউর রহমান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান, আসিলা গুনারত্নে, রায়াদ এমরিত, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মেহেদি হাসান রানা।
রাজশাহী রয়েলস একাদশ : লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, অলোক কাপালী, ইরফান শুক্কুর, আন্দ্রে রাসেল, ফরহাদ রেজা, কামরুল হাসান রাব্বী, আবু জায়েদ রাহী, মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নওয়াজ।
![]()