৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫১
শিরোনাম:

২৫ জানুয়ারি থেকে পরবর্তী একমাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার আইনশৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা শেষে একথা জানান । ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশগ্রহণ করবে। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী রয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হবে ২২শে ফেব্রুয়ারি । সকালের পরীক্ষা ১০ টা থেকে ১ টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অব্যশই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে।

Loading