৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪
শিরোনাম:

৩০ জানুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সহযোগিতা করবেন তাবিথ আউয়াল

শনিবার (১৮ জানুয়ারি) সকালে খিলগাঁও তালতলা এলাকায় গণসংযোগকালে তিনি বলেন,  গণতন্ত্র হরণ করা হয়েছে। এখন জনগণ ভোট দিতে পারে না। এবার বিএনপির নেতাকর্মীরা ভোটারদের সাহস দিবে ভোট কেন্দ্রে যেতে এবং ভোটারা যাতে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে সে সহযোগিতা করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাবিথ আউয়াল বলেন, নির্বাচন কমিশনারের উপর আস্থা নেই। তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। তারপরে আমরা দেখতে চাই নির্বাচন কমিশন কি করে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত।

এসময় উপস্থিত ছিলেন,বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,  নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন, নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসা, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, কাউন্সিলর প্রার্থী লেলাল কবির হেলু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Loading