২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৫
শিরোনাম:

কুয়াকাটার সৈকত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে অজ্ঞাতএক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে
পুলিশ। রবিবার বেলা ১২ দিকে সৈতকের পশ্চিশ পাশের মাঝি বাড়ির পয়েন্টের থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থাণীয়দের সূত্রে জানা যায়, সৈকতে উপুড় হয়ে বালির সাথে মিশে থাকা অর্ধগলিত লাশটি দেখতে পায় পর্যটকরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে। স্থানীদের ধারনা, লাশটি সাগর থেকে সৈকতের তীরে ভেসে এসেছে। মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয় যানি।

Loading