৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৩
শিরোনাম:

ইভিএম সাদরে গ্রহণ করেছে ঢাকাবাসী, বিজয়ী হলে হকার পুনর্বাসন করবো, বললেন ফজলে নূর তাপস

সোমবার রাজধানীর খিলগাঁও রেলগেট সংলগ্ন বাটার মোড়ে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরও বলেন, ঢাকাবাসী বিএনপির অভিযোগ গ্রহণ করবে না। কারণ ঢাকাবাসী ঢাকার সেবক নির্বাচন করতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাপস বলেন, রাজধানীর হকাররা নানাভাবে মিডল ম্যানদের দ্বারা শোষিত হন। কেউ তাদের জন্য কিছু করে না, উল্টো তাদের শোষণ করা হয়। আমি নির্বাচনে জয়ী হলে যানজট মুক্ত রাস্তা উপহার দেয়া হবে।

আমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনে যে অভিযোগ এটা বিএনপির প্রতিদিনকার ব্যপার। তাদের উদ্দেশ্য নির্বাচনে অংশ নেয়া নয়, ঢাকার উন্নয়ন নয়, তাদের নেত্রীকে মুক্ত করা। এমনকি তারা নিজেরাই বলেছে, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে আসা।

তিনি বলেন, ঢাকাবাসী আমাকে নির্বাচিত করলে আমি তাদের সেবক হয়ে কাজ করবো। ঢাকাকে একটি সবুজ-শ্যামল ও সুশাসিত নগর হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে ঢাকা তার ঐহিত্য ফিরে পাবে।

Loading