২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৯
শিরোনাম:

বগুড়ার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক ওবার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

রবিউল ইসলাম রবি, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী বিদ্যাপিঠ অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ ঘটিকা হতে শুরু হয়ে বিকাল ৫ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় উক্ত অনুষ্ঠান। প্রথম পর্বে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা চলে দুপুর পর্যন্ত এর পর দ্বিতিয় পর্বে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের গান, নাচ, কৌতুক ও নাটকের সমন্বয়ে সাংকৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে সভাপতি বিশিষ্ট
সমাজসেবক নুরুল ইসলামের সভাপতিত্বে সকল ইভেন্টে বিজয়ী ও বার্ষিক পরীক্ষার কৃতিত্বপূর্ণ ফলাফল
প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সরকার। এসময়
উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, সিনিয়র শিক্ষক নার্গিস আকতার, ছারওয়ার
হোসেন, মাসুরা খানম, কামরুননাহার, সহকারী শিক্ষক ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, সোনিয়া
পারভীনসহ বিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক
সাংবাদিক রবিউল ইসলাম রবি।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading