ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি দুই সিটিতে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত মোট ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। সারা বাংলা
Thank you for reading this post, don't forget to subscribe!১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নিষেধাজ্ঞার আওতায় থাকা যানবাহনগুলো হলো বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, ট্যাক্সি ক্যাব, কার (ব্যক্তিগত বাদে), বাস, ট্রাক, ট্যাম্পু।
মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য।
নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) ও নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন ও মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য, ওষুধ, খাদ্য ইত্যাদি দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যানবাজন চলাচলে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
![]()