৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪
শিরোনাম:

পাকিস্তান সফরে ঘুরে দাঁড়াতে আজও টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ (সরাসরি)

পাকিস্তান সফরের মিশনটা হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহরা। আজ ঘরে দাঁড়ানোর পালা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হয়েছে। ম্যাচের আগে অনুষ্ঠিত টসে জয় পেয়েছেন টাইগার সেনাপতি মাহমুদউল্লাহ। টস জিতে আজও ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। ফলে শুরুতে ফিল্ডিং করবে স্বাগতিকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকা্লকের ম্যাচে জয় পাওয়ায় আজ আর একাদশে পরিবর্তন আনেনি পাকিস্তান। কিন্তু বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে টাইগার একাদশে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন।

পাকিস্তান একাদশ : বাবর আজম, আহসান আলী, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

https://www.youtube.com/watch?v=2RyzKTrHvN0

Loading