২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৬
শিরোনাম:

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ নিয়েই ব্যস্ত, ২৮ জানুয়ারি নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে পারেন তাপস

শনিবার রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজের নিচে নির্বাচনী পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বলেন, ঢাকার উন্নয়নে আমরা যে রূপরেখা দিয়েছি, ঢাকাবাসী তা ব্যাপকভাবে গ্রহণ করেছেন।আমরা যেখানেই নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করতে যাচ্ছি, সেখানেই জনগণের বিপুল সাড়া পাচ্ছি। আগামী পহেলা ফেব্রুয়ারি সিটি করেপোরেশনের নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। ঢাকাবাসী উন্নয়নের লক্ষ্যে আমরা একটি নবযাত্রার সূচনা করতে চাই।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাপস বলেন, আমি বিশ্বাস করি ঢাকাবাসী উন্নত ঢাকার জন্য নৌকা মার্কায় আমাকে রায় দিয়ে তাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন। আমরা নেতাকর্মীসহ ঢাকাবাসীর দ্বারে দ্বারে যাচ্ছি। আর বিএনপি প্রার্থীর ঢাকাবাসীর উন্নয়নের জন্য তাদের কোনো রূপরেখা নেই। ঢাকাবাসীর জীবনযাত্রার উন্নয়নে কোনো কার্যক্রম নেই। তারা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন। আমরা আমাদের গণসংযোগ, প্রচারণা এবং ঢাকাবাসীর উন্নয়নে ব্যস্ত রয়েছি।’

পুরান ঢাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় পুরান ঢাকাকে যেমন উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবো। তেমনি আমরা ঐতিহ্যকে সংরক্ষণ করবো। এই ঐতিহ্যকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরবো।

নির্বাচনী প্রচারণাকালে এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শনিবার পুরান ঢাকার সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, বংশাল এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান তাপস।

Loading