ঢাকা সিটি নির্বাচনে দক্ষিণ বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুর একটার দিকে গণসংযোগের সময় এ হামলা চালানো হয়। এতে কর্মীসমর্থকসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রত্যক্ষদর্শীরা জানায়, মতিঝিলে প্রচারণা শেষে করে বাসায় ফিরছিলেন বিএনপি প্রার্থী ইশরাক। টিকাটুলির মোড় হয়ে সেন্ট্রাল ইউমেন্স কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ৩৯ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকদের সাথে বাক্য বিনিময় হয় ইশরাকের সমর্থকদের। এর এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
প্রায় আধাঘন্টা ধরে চলে দু’গ্রুপের মধ্য ইট-পাটকেল নিক্ষেপ ও রড- লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওয়ারি থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।
![]()