৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৬
শিরোনাম:

শান্তিপূর্ণ গণসংযোগের সময় অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ, এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বললেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন রোববার দুপুরে গোপীবাগে হামলার বিষয়ে সাংবাদিকদের একথা বলেন। যমুনা টিভি ও বাংলানিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার কারণে গুলি খেতে হলে শাপলা চত্বরে বুক পেতে দেবো। তবুও মানুষের অধিকার আদায়ের পথ থেকে সরে দাঁড়াবো না।

ইশরাক হোসেন বলেন, শুধু ঢাকা নয়-সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ০১ ফেব্রুয়ারি সকালে নির্ভয়ে দলে দলে ভোটকেন্দ্রে যাবেন। আমরা গণতন্ত্র ও নিজেদের অধিকার রক্ষার আন্দোলনে রয়েছি। এ আন্দলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করবো। প্রয়োজনে রক্ত দেবো, জীবন দেবো, তবুও খালেদা জিয়াকে মুক্ত করবো।

তিনি বলেন, গত ১৩ বছরে ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক খাতকে ধ্বংস করেছে। শেয়ার মার্কেট থেকে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। মানুষ সর্বহারা হয়ে দিনের পর দিন আন্দোলন করছে এবং আত্মহত্যার ঘটনাও ঘটেছে।

Loading