৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৮
শিরোনাম:

ডেঙ্গুকে সর্বোচ্চ প্রধান্য দিয়ে তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণা

বিশ্বমানের অত্যাধুনিক বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার সকাল সাড়ে দশটায় গুলশানে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে তিনি ইশতেহার ঘোষণা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

দূষণমুক্ত, পরিচ্ছন্ন ঢাকা, মশক নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারী শিশু ও প্রতিবন্ধী বান্ধব ঢাকা, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, পাবলিক টয়লেট, ক্ষুদ্র ব্যবসা, ইন্টেলিজেন্ট সিটি অপরাধ দমন ও বিনোদন, আবাসন ও নগর প্রশাসন।

নির্বাচনী ইশতেহার ঘোষণায় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু সহ বিএনপি-ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Loading