ধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সোমবার (২৭ জানুয়ারি) সকালে সেন্ট্রাল উইম্যান্স কলেজে ইভিএম প্রশক্ষিণ সেন্টার পরিদর্শনে এসে একথা করেন । চ্যানেল২৪
Thank you for reading this post, don't forget to subscribe!সিইসি বলেন, সামান্য কোথাও কোথাও অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও এগুলো ধর্ত্যব্যের বিষয় নয়। এত বড় একটা নির্বাচন, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এখন পর্যন্ত পরিবেশ ভালো।
তিনি বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, বিধায় ভোটাররা ভোট দিতে আসবে। অন্যবার প্রতিদ্বন্দ্বিতা থাকতো না, বা মাঝপথে বর্জন করতো, সে জন্য ভোটার কম থাকতো। ইভিএম নতুন প্রযুক্তি, বিধায় এর বিষয়ে কিছুটা জড়তা আছে। সেজন্য পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ‘মক’ ভোটের ব্যবস্থা রাখা হয়েছে।।
ইভিএম নিয়ে কিছু রাজনৈতিক দলের বিরোধিতার বিষয়ে সিইসি বলেন, তারা কেন বিরোধিতা করছেন তা তিনি বলতে পারবেন না। তবে নির্বাচন হয়ে গেলে তারা বুঝতে পারবে। ইভিএম নিয়ে তাদের ভুল ভাঙ্গবে।
![]()