৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম:

ঐতিহ্যের সঙ্গে আধুনিকায়নের পথে বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যয় ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি ​করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই ইশতেহার প্রকাশ করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঐতিহ্যের সঙ্গে আধুনিকায়নের পথে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হকের , এরপর ১১পৃষ্ঠার ইশতেহার পড়ে শোনান ইশরাক হোসেন ।

ইশতেহারে : দুর্নীতি, যানজট, জলবদ্ধতা, খাদ্যে ভেজাল রোধ, সুলভ খাদ্য সরবরাহ ব্যবস্থা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বিনোদন, জনস্বাস্থ্য, ডিজিটাল সেবা, জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, নগর প্রশাসন প্রভৃতি বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

নগর উন্নায়নে ১০০ দিনের কর্মসূচির রয়েছে জানিয়ে ইশরাক বলেন, সকল সেবাপ্রাপ্তির এবং সকল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সরাসরি কর্তৃপক্ষের কাছে অবহিত করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে মহানগরী ও আঞ্চলিক কার্যালয় চালু করা হবে। সেবা প্রাপ্তির চাহিদা ও অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া যে কোনো নাগরিকের জন্য আমার ব্যক্তিগত ফোন সার্বক্ষণিক খুলা থাকবে।

ইশতেহারে উল্লেখ করা অঙ্গীকার বাস্তবায়নে মেয়রের এখতিয়ার প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। অতীতে যে ভুলত্রুটি রয়েছে সেগুলো সংশোধনের জন্য আমরা পরিবর্তনের কথা বলছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, জেএসডির আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Loading