প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের একথা জানান। সময় টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!ভোটের আগের দিন ও ভোটের দিন ছাড়াও মক ভোটের দিনসহ মোট তিনদিন সিসিটিভি ক্যামেরায় প্রত্যেক কেন্দ্রের চিত্র ধারণ করা হবে। জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
ইসির সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভােটকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য ভােটকেন্দ্র হিসেবে যে সকল প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হয়েছে সে সকল প্রতিষ্ঠানের বিদ্যমান সিসিটিভি ক্যামেরা মক ভোটিংয়ের দিন, নির্বাচনের পূর্বের দিন ও নির্বাচনের দিন ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে শর্ত থাকে যে, ভােটগ্রহণের দিন গোপন কক্ষের কোনো দৃশ্য সিসিটিভি ক্যামেরার আওতায় আসবে না।
![]()