৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৬
শিরোনাম:

অতীতের তামাশার নির্বাচনের দিকে যাচ্ছে ইসি, বললেন খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বুধবার দুপুরে সাংবাদিকদের একথা বলেন। চ্যানেল২৪ ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এটা অত্যান্ত হাস্যকর। বাইরে থেকে লোক আনা ও বিশৃঙ্খলা করা বিএনপির পক্ষে সম্ভব নয়, কারণ তারা নিজেরাই মামলা-হামলায় জর্জরিত।

ওবায়দুল কাদের উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন- অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ নিজেরাই বহিরাগত ও সন্ত্রাসীদের এনে ঢাকায় সয়লাব করেছে, নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার জন্য।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন মানেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে তামাশা, প্রহসন ও কেন্দ্র দখল করে সিল মারার উৎসব। কখনও কখনও দিনের ভোট আগের রাতেই সম্পন্ন করে ফেলা।

তিনি বলেন, হরেক রকমের কারসাজি ও তামাশায় পরিপূর্ণ এখন বাংলাদেশের নির্বাচন। তাই নিবার্চন নিয়ে এখন মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ বা উচ্ছ্বাস নেই।

Loading