৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম:

কেন্দ্রে গোলযোগ করতে ঢাকার বাহির থেকে সন্ত্রাসী আনছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সেতুমন্ত্রী বলেন, ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা ক্লিন ইমেজের দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন। তিনি বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

তিনি বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তাদের নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান কাদের।

তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করবে।

Loading