৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
শিরোনাম:

সিটি নির্বাচনে বিশেষ দেশের কেউ যেন মাতব্বরি না করে ইসিকে এইচ টি ইমাম

 বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের প্রতিনিধি দল।বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, নির্বাচনের সার্বিক অবস্থা ভালো।আমাদের সহযোগীতার জন্য সেটা হয়েছে।পর্যবেক্ষকদের বিষয়ে কিছু কথা বলেছি। তারা নিয়ম কানুন মেনে যেন চলেন। বিশেষ দেশের কেউ যেন এখানে মাতব্বরি না করেন। অন্যান্য দেশে এমন কোন সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধিনিষেধ থাকে। অনেক নিয়ম কানুন মানতে হয়। অনেক সময়ে অনেকেই অনেক কথা বলে ফেলেন যাতে মনে হয় আমাদের সার্বভৌমত্বের উপর কটাক্ষ করে ফেলেন।বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত।

এইচটি ইমাম বলেন, আমরা নিজস্ব ব্যয়ে বড় বড় প্রজেক্ট করতে পারি। আমরা এই উচ্চতায় এসে গণতান্ত্রিক রীতি নীতি ও নির্বাচন ব্যবস্থায় আমরা যে পরিবর্তন এনেছি এগুলো অন্যরা মেনে চলুক। আমরা চাই সুষ্ঠুভাবে তারাও নির্বাচন পর্যবেক্ষণ করুক এবং আন্তর্জাতিক কোড অব কনডাক্ট ও নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম এবং সংবিধান মেনে চলবেন।

বিদেশী পর্যবেক্ষদের বিষয়ে তিনি বলেন, বিদেশী যেসব ডিপ্লোমেটদের ব্যাপারে যে নিয়ম কানুন সেটি দেশীয় তাদের যে কর্মকর্তা কর্মচারী তাদের ব্যাপারে প্রযোজ্য হতে পারে না। কারণ তারা তো আমাদের দেশীয় মানুষ। তাদের বেলায় আইন কানুন যেভাবে আছে ঠিক সেভাবেই যেন মেনে চলা হয়। তারা যেন মনে করেন না তারা অনেক কিছুই করতে পারেন।

বিশেষ দেশের ‘মাতব্বরী’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনে কোন একটি দেশের এম্বাবাসেডর ক্যামেরা নিয়ে পোলিং বুথে ঢুকে গিয়েছিলেন। এ ধরনের ঘটনা যেন না ঘটে। রাষ্ট্রদূতদের যথেষ্ট সম্মান করি, বাংলাদেশের মতো এতো আদর যত্ন কেউ করে না। সেগুলো করবো, কিন্তু আতীথেয়তা মানে এই নয় যে সে সুযোগ নিয়ে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করবে।

Loading