তেজগাঁও বাস স্ট্যান্ড থেকে রিজভীর নেতৃত্বের মিছিল শুরু হলে আওয়ামী লীগের একদল কর্মী এলোপাতারীর মারধোর করে লাঠি-শোঠা নিয়ে এই হামলা চালায়।হামলায় গুরুতর আহত হন রিজভী। তার পা ও হাত থেকে রক্ত ঝরছিলো। পরে আহতাবস্থা তাকে দ্রুত কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আহতাবস্থায় রিজভী বলেন, আমরা নির্বাচনী প্রচারনায় ধানের শীষের পক্ষে ভোট এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি চেয়ে কর্মীদের নিয়ে মিছিল করছিলাম।এ সময়ে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়।
ইসলামী ব্যাংক হাসপাতালে অর্থোপেডিক চিকিতসক ইকবাল হাসান চৌধুরীর তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
![]()