ভোট কক্ষে অব্যবহৃত নষ্ট ইভিএম মেশিন দেখে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। কিন্তু কিছু সময় পর প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে শান্ত হন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!বনশ্রী আইডিয়াল স্কুলে ভোট গ্রহণের পর ইভিএম মেশিন পরে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করে তাবিথ আউয়াল বলেন, আড়াই লাখ টাকা দামের একটি মেশিন কেন এভাবে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হবে? এটা তো দেশের সম্পদ।
পরবর্তীতে প্রিজাইডিং অফিসার তাকে জানান, মেশিনটি নষ্ট থাকায় তা অন্য মেশিন দিয়ে রিপ্লেস করা হয়েছে। এই মেশিন দিয়ে কোনো কাজই কেউ করতে পারবে না। আর মেশিনটি কোনোভাবেই বাইরে ফেলা হয়নি, বুথেই রাখা হয়েছিল। এ সময় সেই কর্মী তাবিথকে বলেন, ভাই আপনি তো ভালোভাবেই জানেন ইভিএম সম্পর্কে।
প্রিজাইডিং অফিসারের ব্যাখ্যা শোনার পর শান্ত হন তাবিথ। কিন্তু মেশিনটি বেঞ্চের ওপর না রেখে ভালো কোন সুরক্ষিত স্থানে তুলে রাখার দাবি জানান তিনি। এ সময় প্রিজাইডিং অফিসার জানান, এ রুমে আমরা রয়েছি। আর অন্যদের প্রবেশ করার সুযোগ ছিলো না। সুতরাং এটি এখানে সুরক্ষিত।
প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা শেষ করে আর কোন অভিযোগ না করে এই কেন্দ্র ত্যাগ করেন তাবিথ।
![]()