৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭
শিরোনাম:

ভুয়া প্রশ্ন ফাঁস করায় বেশকিছু ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ ব্লক

এসএসসি ও সমমান পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে বিভ্রান্তি ও প্রতারণার অভিযোগে বেশকিছু ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ ব্লক করেছে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। -ডেইলি বাংলাদেশ

Thank you for reading this post, don't forget to subscribe!

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম বলেন, এসএসসির প্রশ্ন কোনোভাবেই ফাঁস হওয়ার সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম বা জনপ্রিয় চ্যাট ইঞ্জিনগুলোর পাবলিক বা ক্লোজড গ্রুপে যারা প্রশ্ন সরবরাহ করবে বলে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। এরইমধ্যে সেসব ভুয়া কন্টেন্টগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেয়া শুরু করেছি। কমপক্ষে ১০টি ফেসবুক আইডি, ১৫টি পেজ ও কয়েকটি গ্রুপ ব্লক করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা কয়েকদিন ধরে বিষয়গুলো মনিটরিং করছি। প্রতি বছরই করি। গত দুই বছরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫টা বড় গ্রুপের অ্যাডমিনসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের তদন্ত ও অনুসন্ধান চলবে।

পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট সূত্র জানায়, আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষার জন্য প্রায় এক মাস আগ থেকে অনলাইনে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ও প্রতারণা চক্রের সন্ধানে মনিটরিং বাড়ানো হয়। এ সময় অনেকগুলো ফেসবুক আইডি, পেজ ও গ্রুপে প্রশ্নফাঁস বিষয়ক বিভ্রান্তির পোস্ট পাওয়া যায়। এসবের বিরুদ্ধেই অভিযান চলছে।

Loading