২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৭
শিরোনাম:

সুন্দরবনে কুমিরে খাওয়া বাঘেরমরদেহ উদ্ধার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ সুন্দরবন থেকে উদ্ধার করা করেছে কুমিরে খাওয়া একটি বাঘের মরদেহ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে এই রয়েল বেঙ্গল টাইগারটির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। বাঘটির অর্ধেক অংশ কুমিরে খেয়েছে ও বাকী অংশ পচে গেছে। পরে বিকেলে
দূবলার চরের কোকিলমনি এলাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাঘের মরদেহটি মাটি চাপা দিয়েছে সুন্দরবন বিভাগ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শরণখোলা রেঞ্জের কুপিলমনির কবরখালি খালে টহলের সময় দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীরা সোমবার বিকালে খালের চরে বাঘটির মরদেহ দেখতে পায়। প্রায় ২০ বছর বয়সি বাঘটির মরদেহের পিছনের অংশ কুমিরে খেয়েছে। সেখান থেকে বাঘের বাকী অংশ উদ্ধার করা হয়। সেকারনে মৃত বাঘটি পুরুষ না মহিলা তা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে বাঘটি বার্ধক্যজনিত কারণে বাঘটি নদীর পাড়ে পানি খেতে নেমে আর সেখান থেকে উঠতে পারেনি। মরদেহটি পচে গন্ধ আসছিল। পরে উর্দ্ধতন বন কর্তৃপক্ষের নির্দেশে কিছু
আনুষ্ঠানিকতা সম্পন্নের পর কোকিলমনি ক্যাম্পের পাশে মৃত বাঘটি মাটিচাপা দেয়া হয়েছে।

Loading