৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করায় তাদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে, বললেন বিএনপির দুই পরাজিত মেয়র প্রার্থী

ঢাকা সিটি নির্বাচনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলায় আহত আগামী নিউজ ডটকমের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে যান তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজে ওয়ার্ড নং ১০৩, বেড নং ৩৩ সাংবাদিক সুমন এবং যুবদল নেতা মো. সাদ্দাম হোসেনের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তাবিথ আউয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারো উপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিলো নিরাপত্তা ব্যবস্থা সকলের জন্য বজায় রাখার জন্য। এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে এ বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের আরও বেশি দূরে ঠেলে দেয়।

তিনি বলেন,নির্বাচন কমিশনকে আবার স্মরণ করিয়ে দিতে চাই প্রতিশ্রুতির সাথে কর্মের কোন মিল ছিলো না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে।

বিএনপির অপর মেয়র প্রার্থী ইশরাক বলেন, নির্বাচনের ৩-৪ দিন আগে আমাদের প্রচারণায় হামলা করেছিলো সে খানেও ৩জন সাংবাদিক আহত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, বাংলাদেশ লেবারপার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়খুল কবির খান প্রমুখ।

Loading