৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৪
শিরোনাম:

প্রথম টেস্ট খেলতে রাওয়ালপিন্ডিতে উড়াল দিলো বাংলাদেশ ক্রিকেট দল

আবারো পাকিস্তান সফরে গেলো বাংলাদেশ দল। আট দিনের ব্যবধানে পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাওয়ালপিন্ডির উদ্দেশে দেশ ছাড়লো মুমিনুলরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে এবার আর ভাড়া করা বিশেষ বিমানে (চার্টার্ড ফ্লাইট) নয়, কাতার এয়ারওয়েজে করে ভেঙে ভেঙে রাওয়ালপিন্ডি পৌঁছাবে মুমিনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। সন্ধ্যা ৭টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহার উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইগার সেনারা।

এরপর কাতারের দোহা হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছাবে টিম বাংলাদেশ। সেখান থেকে গাড়িতে রাওয়ালপিন্ডি যাবে দলের সদস্যরা। বাংলাদেশ সময় সকাল ৭ টায় সেখানে পৌঁছে যাবে বাংলাদেশ দল। একদিন অনুশীলন করে টাইগাররা ৭ ফেব্রæয়ারি প্রথম টেস্টে পাকিস্তানের মোকাবিলা করতে মাঠে নামবে। এই টেস্ট শেষে দেশে ফিরে আসবে মমিনুলরা।

এরপর তৃতীয় দফায় পহেলা এপ্রিল পাকিস্তানে রওনা হবে বাংলাদেশ দল। করাচির মাঠে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে খেলার পর ৫ এপ্রিল স্বাগতিকদের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।

Loading