সাতক্ষীরায় পুলিশের অভিযানে তিনটি গোডাউন থেকে পাঁচ ট্রাক অবৈধ নোট ও গাইড বই জব্দ করা হয়েছে। এ সময় দুইজন পুস্তক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার রাতে শহরের মুনজিতপুরের লাইব্রেরি পাড়ায় এই অভিযান চালানো হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বইমেলা ও পপি লাইব্রেরিতে তল্লাশি চালায়। তারা তাদের তিনটি গোডাউনেও অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য মজুদ করে রাখা পাঁচ ট্রাকভর্তি বিক্রয় নিষিদ্ধ প্রায় এক কোটি টাকার অবৈধ নোট ও গাইড বই জব্দ করা হয়।
এ ছাড়া দুই ব্যবসায়ী মো. জাহাঙ্গির ও মিলন হোসেনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
![]()