৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টায় ১০০/১৭ নম্বর এলিফ্যান্ট রোডের ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে।

Thank you for reading this post, don't forget to subscribe!

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, বাটা সিগনালের পাশে একটি ভবনে আগুন লেগেছে শুনে প্রথমে দুটি ও পরে আরেকটি ইউনিট পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

Loading