বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাষাচিত্র প্রকাশনী আয়োজিত অধ্যাপক ডা. মোদাচ্ছের আলীর লেখা ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ বইয়ের প্রকাশনা উৎসবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শিতা ও সাহসিকতার কাছে হেরে গিয়ে বিপক্ষ শক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না।
তিনি আরো বলেন, ওয়ান ইলেভেন হয়েছিলো এদেশের জনগণের কাছে রাজনীতিবিদের হেয় করার জন্য, জনগণের মন থেকে রাজনীতি দূর করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের নন তিনি এখন বিশ্বে অনুকরণীয় বলেও উল্লেখ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশের প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, লেখক অধ্যাপক ড. মোদাচ্ছের আলী, গণমাধ্যম ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।
![]()