২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩১
শিরোনাম:

কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালুভর্তি ট্রলি খালে।। নিখোঁজএক।। আহত

তিনকলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীরকলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি খালে পড়ে গেছে। এ ঘটনায়আনিস প্যাদা (৪০) নামের এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে। আহত হয়ট্রলিতে থাকা শ্রমিক শাহিন হাওলাদার (২৬), সেলিম গাজী (৩২) ও ট্রলিচালক মোজাম্মেল হাওলাদার (৪২)। মঙ্গলবার শেষ বিকালের দিকে উপজেলারমিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যেট্রলি চালক মোজাম্মেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওইদিন রাতে প্রাখমিকচিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলকলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। পরে সেখান থেকে তাকেঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ডুবুড়িদল কাজকরছে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ন ছিল। মঙ্গলবার শেষবিকালের দিকে ভাড়ায় চালিত ওই ট্রলিটি বালু বোঝাই করে পার হওয়ার সময়ট্রলিসহ ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা তিনজন শ্রমিকগুরুতর আহত হয়। নিখোঁজ হয় আনিস প্যাদা নামের আরো এক শ্রমিক।নিখোঁজ ওই শ্রমিক মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুরপ্যাদার ছেলে।মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান,ট্রলিটিতে চারজন ছিল। এর মধ্যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করাহয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারেরচেষ্টা চলছে।কলাপাড়া ফায়ার স্টেশনের ডুবুড়ি দলের টিম লিডার গিয়াস উদ্দিন জানান,নিখোঁজ শ্রমিককে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়েঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধার চেষ্টাচলছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading